স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে ইতোমধ্যে শপথ নিয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৬টায় নিজের নির্বাচনী এলাকা রাজধানীর মিরপুরে দলের নেতাকর্মীদের নিয়ে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। কর্মসূচির অংশ হিসেবে ১৫ থেকে ২০ মিনিট নিজে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন ডা. শফিকুর রহমান।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘গতকাল আমরা সংসদ সদস্য ও রাষ্ট্রীয় সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছি। সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই। আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মানুষের মনের ময়লাও দূর করতে চাই।’
রাষ্ট্র সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করার শামিল জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, আর আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। জুলাই না এলে কি আমরা এটা হতে পারতাম? তাই আমাদের অবশ্যই জুলাইকে স্বীকৃতি দিতে হবে; সম্মান করতে হবে।’
জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে আসা সব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা বর্তমান সংসদের পবিত্র দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসেবে সর্বাত্মক সহযোগিতা করব। আর সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে আমরা জনগণের হয়ে কথা বলব, কিন্তু ছেড়ে দেব না।’
পরিচ্ছন্নতা কর্মসূচির বিষয়ে জামায়াত আমির বলেন, ‘আজকের এই অভিযানের মানে হচ্ছে আমার প্রিয় মিরপুরবাসী ও দেশবাসীকে এই বার্তা দেওয়া– আমরা একটি পরিচ্ছন্ন সমাজ ও দেশ গড়ব, যেন আমাদের পরিবেশ সুন্দর থাকে। পরিবেশ যখন সুন্দর থাকে, তখন তার ইতিবাচক প্রভাব মানুষের মনোজগতে পড়ে। মানুষ ভালো হয়, সমাজের জন্য দরদি ও দায়িত্ববোধসম্পন্ন হয়।’
প্রতিদিন ফজরের নামাজের পর জামায়াতের প্রত্যেক ইউনিটকে কমপক্ষে আধা ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যয় করতে হবে। এরপর তারা পরিবারসহ সমাজের অন্যান্য সেবামূলক কাজে ছড়িয়ে পড়বে বলেও জানান তিনি।
কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, নায়েবে আমির আবদুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদসহ অন্য নেতাকর্মীরা অংশ নেন।

হবিগঞ্জ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় পুনরায় উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শহরের টাউন হল এলাকায় অবস্থিত জেলা কার্যালয়ে আজ বুধবার সকালে খোলা হয়। এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট বিক্ষোভের সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা।
৯ মিনিট আগে
নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল; নকল আর প্রশ্নফাঁস আর ফিরে আসবে না বলে আমার বিশ্বাস।’
২০ মিনিট আগে
দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে রোজা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।
২৯ মিনিট আগে
নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা নিয়ে যখন আলোচনায় সরগরম দেশ, সেই সময়ে অনেকটা চুপিসারেই বাংলাদেশে পা রেখেছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা; সাথে আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে বেলাল এরদোয়ান।
৪৩ মিনিট আগে