স্ট্রিম প্রতিবেদক

পুলিশের তিনটি ভিন্ন পদে কর্মরত ১৫৩ জন কর্মকর্তা পদোন্নতি পেলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই পদোন্নতি দেওয়া হলো।
রোববার (৮ ফেব্রুয়ারি) পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের এআইজি এ.এইচ.এম. শাহাদাত হোসাইন স্ট্রিমকে বলেন, এই পদন্নোতি নিয়মিত কাজেরই অংশ। ছয় মাস আগেও হয়েছে। নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে কর্মরত ১০০ জন কর্মকর্তাকে ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) পদে কর্মরত ৪৭ জন কর্মকর্তাকে ইন্সপেক্টর (সশস্ত্র) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সার্জেন্ট পদে কর্মরত ছয়জন কর্মকর্তাকে ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৯ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩০ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩৫ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪৩ মিনিট আগে