স্ট্রিম সংবাদদাতা

বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ময়মনসিংহের ভালুকায় মহাসড়কে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেডের শ্রমিকরা।
আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, ফেব্রুয়ারির বেতন, ঈদ বোনাস এবং ওভার টাইমের টাকা এখনো পরিশোধ করেনি কর্তৃপক্ষ। ১০ মার্চ প্রতিশ্রুতি দিলেও দেওয়া হয়নি। এজন্য তারা রাজপথে পথে নামতে বাধ্য হয়েছেন।
শেফার্ডের সুইং সেকশনের কর্মী লিপি আক্তার বলেন, ‘ঈদ আসন্ন। কেনাকাটার বিষয় আছে। আমাদের বেতন, ঈদ বোনাস, বাৎসরিক ছুটির টাকা কবে দেবে, কিছুই বলছে না। মঙ্গলবার জিএম আমাদের আজকে দেওয়ার কথা বলেন। আজ তো তিনি কারখানাতেই নাই।’

কাটিং সেকশনের কর্মী মো. শান্ত বলেন, ‘আমরা তিন বছর ধরে চাকরি করি। কিছুদিন কারখানায় ঝামেলা চলছে। আমরা অনেক ছাড় দিয়েছি। ঈদ উৎসবের মতো বিষয়ে ছাড়ের সুযোগ নেই। আমাদের সবারই তো পরিবার রয়েছে। মালিকপক্ষ আমাদের কথায় কর্ণপাত করছে না।’
শেফার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোকলেছুর রহমান জানান, মালিকের সঙ্গে তিনি কথা বলেছেন। বৃহস্পতিবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, ভালুকা থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, শ্রমিকদের দাবির বিষয়ে মালিকের সঙ্গে তারা কথা বলেছেন। মালিক বৃহস্পতিবারের মধ্যে পাওনা পরিশোধের আশ্বাস দিলে বেলা আড়াইটার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১৮ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩৩ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে