
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। শনিবারের (২১ ফেব্রুয়ারির) প্রথম প্রহরে (১২:০১) মিনিটে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো: শাহবুদ্দিন। এরপর শ্রদ্ধা নিবেদন ও ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ক্রমান্বয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিন বাহিনীর প্রধানেরা, মন্ত্রীপরিষদের সদস্য, বিরোধীদলীয় নেতা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ঢাবি উপাচার্য, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ রাষ্ট্রের গণমান্য ব্যাক্তিরা।
পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। একে একে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে ঢাবি সাংবাদিক সমিতি, বাংলাদেশ মানবাধিকার পরিষদ, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, নার্সেস এসোসিয়েশন, জাতীয় যুব শক্তি, প্রগতিশীল জাতীয়তাবাদী দল, বিপ্লবী, ওয়াকার্স পার্টি, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, গারো স্টুডেন্ট ফেডারেশন, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, গার্মেন্টস ওয়াকার্স ফোরাম, রেল স্টেশন সার্ভিস এসোসিয়েশন।
এছাড়াও শহীদ মিনারে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তি, সাংস্কৃতিক সংসদ, বাঁধন, জাতীয় ছাত্র সমাজ, পাহাড়ি ছাত্রপরিষদ, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ,ভালোবাসার মঞ্চ, চারু শিল্পী সংসদ সহ নানা পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন।
শ্রদ্ধা জ্ঞাপন জানাতে আসা আখিদুল ইসলাম স্ট্রিমকে বলেন, 'একুশ আমাদের অহংকার। আজকের এই দিনে আমাদের প্রত্যাশা আমরা যেন আমাদের বাংলা ভাষা-সংস্কৃতিকে ধারণ করি। সঠিকভাবে বাংলা ভাষা চর্চা করি'।
রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুদীপ্ত পাল স্ট্রিমকে বলেন, 'আমরা ঘটা করে একদিন ভাষা শহীদদের সন্মান জানাই। একুশের চোতনা আমরা কতটুকু ধারণ করি? শুধু লোক দেখানো বা সোস্যাল মিডিয়ায় ছবি দেয়া থেকে সরে এসে একুশকে আমাদের ধারণ করা উচিত।'
ঢাবি শিক্ষার্থী তরিকুল সরদার বলেন, 'একুশে ফেব্রুয়ারি বাঙালির অস্বিত্ব। এবার আমরা ইতিহাসের সাক্ষী হলাম।'
.png)
-393550-256x144.webp)
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হাজি হযরত আলীর ভবন থেকে লাশগুলো উদ্ধার করা হয়। আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, চার তলা ভবনের দ্বিতীয় তলার তালাবদ্ধ একটি ঘর থেকে তাঁরা এক নারী, পুরুষ ও ন
৭ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
১০ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
১০ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
১২ ঘণ্টা আগে