
একুশ আমাদের নতুন প্রেরণা হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আগে কেন্দ্রীয় শহিদ মিনারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘদিন পর আমরা মুক্ত বাংলাদেশে একটা মুক্ত পরিবেশে আজকে আমাদের শহীদদের স্মরণ করতে এসেছি। নিঃসন্দেহে একুশের চেতনাতেই আমাদের স্বাধীনতা এবং পরবর্তী সংগ্রাম, আমাদের গণতন্ত্রের সংগ্রাম, জুলাই যুদ্ধ, সবকিছুই একুশের চেতনা থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা মনে করি। সে কারণে এই একুশ আমাদের জন্য নিঃসন্দেহে একটা প্রেরণা হয়ে আসবে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘আজকে যে চ্যালেঞ্জ আমাদের সমান আসছে, অর্থনীতিকে সচল করা, রাজনীতিকে আরও সংহত করা ইত্যাদি। এসব চ্যালেঞ্জ আমরা একুশের চেতনাকে ধারণ করে সমাধান করতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।’
.png)

চট্টগ্রাম নগরের খুলশী থানার হিজড়া কলোনিতে নিজ বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমীর (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঘরের দরজা খোলা অবস্থায় বিছানার ওপর তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
১১ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে উত্তেজিত লোকজনের হামলায় নিহত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দেহাবশেষ পুনরায় ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থানে দাফন করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পীর শামীমের প্রতিষ্ঠিত দরবার প্রাঙ্গণের কবর থেকে দেহাবশেষ তুলে নেওয়া হয়।
১১ মিনিট আগে
কামরাঙ্গীরচরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দিয়ে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে বাজার’। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে এ অস্থায়ী বাজার চালু হয়।
২১ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ার চর গঙ্গামতিতে প্রায় ছয় ফুট লম্বা একটি মৃত বটলনোজ ডলফিন উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব দিকের ওই চরে ডলফিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে চরে গিয়ে ডলফিনটি মাটিচাপা দেন স্বেচ্ছাসেবকেরা।
২৯ মিনিট আগে