স্ট্রিম সংবাদদাতা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে (৫৮) লালমনিরহাট সীমান্ত থেকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তসংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিলেন তিনি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা রয়েছে।
সাব্বির বিন শামসের বাড়ি লালমনিরহাট শহরের সাপটানা এলাকার বাহাদুর মোড়ে। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় থাকতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি পালিয়ে ভারত চলে যান।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নির্বাহী পরিচালক ছিলেন সাব্বির বিন শামস। এ ছাড়া তিনি লন্ডনের হাইকমিশন ছিলেন।
পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে আঙ্গরপোতা সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন শামস। ওই সময় তাকে দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে সদুত্তর দিতে পারেননি। পরে তাকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ ৭টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘ দিন ভারতে অবস্থানের পর তিনি বাংলাদেশে ঢুকেছিলেন। তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে