
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ঋণ রাষ্ট্র কখনোই শোধ করতে পারবে না। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ব্রিফিংকালে গণমাধ্যমকে এ তথ্য জানান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে এ ধরনের স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে জাদুঘরে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে তার সহধর্মিণী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি টিকিট কেটে প্রবেশ করে ওয়াকওয়ে দিয়ে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক যাত্রার চিত্র অবলোকন করেন এবং ১৬ বছরের ফ্যাসিবাদের মেমোরিয়াল ও রেপ্লিকা আয়নাঘর ঘুরে দেখেন। তিনি একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্রও দেখেন।
এ সময় রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি ও গণতন্ত্র ফেরত পেলেও তার জন্য অনেক বেশি মূল্য দিতে হয়েছে। এ দেশে যেন আর কখনো এমন নিষ্ঠুর হত্যাযজ্ঞ না ঘটে।
এছাড়া তিনি জাদুঘরের বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড ও গুমের প্রদর্শনীঘরগুলো ঘুরে দেখেন এবং শহীদদের স্মারক দেখে আবেগাপ্লুত হন। রাষ্ট্রপতি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং জাদুঘর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। পরিদর্শনের বিষয়ে তাকে ব্রিফ করেন গবেষণা দলের সদস্য জুবায়ের ইবনে কামাল ও ফারহান মাসুদ। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
.png)






-f93a83-256x144.webp)