স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৮ কেজি হেরোইন, এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা, ২৫৫ কেজি গাঁজা ও ৫৫৯ বোতল ফেনসিডিল।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ডিএমপির ডিসি (মিডিয়া) এন এম নাসির উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার ছয়জন হলেন- সালমান হোসেন (২১), জাহাঙ্গীর আলম (৩৫), হাসান (৩১), ময়ুরী (২৪), আবুল কালাম (৪১) ও আশানুর (২৮)। সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলায় বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ডিবি মতিঝিল বিভাগের একটি দল রমনা থানার শহীদ ক্যাপ্টেন মনছুর আলী সরণি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে সালমান হোসেন ও জাহাঙ্গীর আলমকে ৮ কেজি হেরোইনসহ আটক করা হয়। ডিবি রমনা বিভাগের অন্য একটি অভিযানে কাকরাইল সুপার মার্কেটের সামনে থেকে হাসান ও ময়ুরীকে ৫৫৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করে পুলিশ। এর আগে সকালে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় ২৫৫ কেজি গাঁজাসহ গেপ্তার হন আশানুর।
এ ছাড়া বুধবার সকালে কাপ্তান বাজার এলাকা থেকে আবুল কালামকে এক লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে ডিবির ওয়ারী বিভাগ।
ডিবি জানায়, গ্রেপ্তাররা একটি সংগঠিত মাদক কারবারি চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা দেশের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন প্রান্তে সরবরাহ ও বিক্রি করে আসছিল।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে