স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশি কোনো নাগরিকের বয়স ১৬ অথবা ১৭ বছর পূর্ণ হলেই তাঁকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ৫ ধারার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হবে, তাঁদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য কমিশন সদয় সিদ্ধান্ত দিয়েছে। নির্দেশক্রমে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।
ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এনআইডি পেলেও ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো নাগরিক ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন না। এর আগে ১৭ বছর বয়সীদের এনআইডি দিত ইসি। উল্লেখ্য, নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১০ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৭ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে