স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এবং টঙ্গী রেলগেট এলাকায় পৃথক দুটি রেল দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তারা হলেন মোহাম্মদ আজমল হোসাইন (৫৫) এবং মোহাম্মদ শাকিল (৪৫)। বৃহস্পতিবার সকাল এবং বুধবার দিবাগত রাতে এই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত আজমল হোসাইনের শ্যালক নুরুল ইসলাম জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে দয়াগঞ্জ রেলগেট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আজমল হোসাইন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজমল হোসাইন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পান্তি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় থাকতেন এবং সদরঘাটে পাঞ্জাবির ব্যবসা করতেন।
অন্যদিকে, টঙ্গী রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় কমলাপুরগামী ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় শাকিল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুর আলম জানান, দিবাগত রাত ৩টার দিকে খবর পেয়ে টঙ্গী রেলগেট এলাকা থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম ছাড়া বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে