স্ট্রিম প্রতিবেদক

সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হেনস্তা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউটাব)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ইউটাবের প্রেসিডেন্ট অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে বলেন, দেশের অন্যতম খ্যাতিমান সাংবাদিক নূরুল কবিরের সঙ্গে অসদাচরণ এবং তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা অনাকাঙ্ক্ষিত। যা মুক্ত গণমাধ্যমের ওপর চরম আঘাতের শামিল। চিকিৎসকের জুলুম ও অব্যবস্থার নতুন বাংলাদেশে এটি একেবারেই সমীচীন নয়।
বিবৃতিতে তাঁরা বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ডেইলি স্টার ভবনের সামনে গণমাধ্যম ও মুক্তচিন্তার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব নূরুল কবিরের মতো একজন জ্যেষ্ঠ সাংবাদিককে জোর করে গাড়িতে তোলা ও লাঞ্ছিত করা হয়েছে, যা অগণতান্ত্রিক ও অগ্রহণযোগ্য। আমরা মনে করি, একজন প্রবীণ সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ এবং গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। চিকিৎসকের আগস্ট ছাত্র-জনতার বিপ্লবপরবর্তী সময়ে যেখানে সাধারণ মানুষের অবাধ চলাচল ও বাকস্বাধীনতা নিশ্চিত হওয়ার কথা, সেখানে রাষ্ট্রযন্ত্রের এমন কর্মকাণ্ড জনমনে নেতিবাচক বার্তা দেয়।
ইউটাবের শীর্ষ দুই নেতা আরও বলেন, ‘স্পষ্টভাবে বলতে চাই, নূরুল কবির বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় বীরযোদ্ধা। যিনি ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের সময়ও কোনোদিন সত্য কথা বলা বন্ধ করেননি। নূরুল কবিরের মতো সত্যনিষ্ঠ সাংবাদিকের প্রতি এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার এবং ভবিষ্যতে যাতে কোনো নাগরিককে এভাবে হয়রানির শিকার হতে না হয়, তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো দাবি জানাচ্ছি। ইউটাব দেশের সাংবাদিক সমাজ ও মুক্তচিন্তার মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।’
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর জেরে শুক্রবার মধ্যরাতে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগ করে উগ্রবাদীরা। এসময় আওয়ামী লীগের দালাল আখ্যা দিয়ে ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবিরকে লাঞ্ছিত করা হয়।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১১ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৮ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে