স্ট্রিম প্রতিবেদক

বর্তমান সরকার ফটোকার্ডের রাজনীতি করে না, বরং বাস্তবভিত্তিক এবং জনরায় নিয়ে জবাবদিহিমূলক রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
আজ বৃহস্পতিবার (১৪ মে) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশল প্রণয়ন সংক্রান্ত অ্যাডভাইজরি কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, 'আগের পরিকল্পনাগুলোতে কাঠামোগত গলদ থাকায় বাস্তবায়ন হার সন্তোষজনক ছিল না। প্রকল্পে ঠিকমতো পরিচালক নিয়োগ হতো না এবং সময়ভেদে মেয়াদ ও ব্যয় বাড়ত। কোনো কোনো প্রকল্পে চতুর্থ সংশোধন পর্যন্ত করতে হয়েছে। এমনকি বালিশ কাণ্ডের মতো ঘটনাও ঘটেছে।'
তিনি আরও বলেন, 'অতীতে যেসব পরিকল্পনা ছিল, সেগুলো গ্রহণের পরের দিনই অকার্যকর হয়ে পড়ত। আমরা যে পরিকল্পনাটি করছি, সেটি ইতিহাসের মাইলফলক হয়ে থাকবে। ইতিমধ্যে প্রস্তুত হওয়া খসড়াটি আইনের শাসন, জবাবদিহি ও জনকল্যাণ নিশ্চিত করবে।'
উপদেষ্টা জানান, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরির লক্ষ্য নিয়ে কাজ চলছে। আগে পরিকল্পনা কমিশনের কাজ ছিল মন্ত্রণালয়গুলোর ইচ্ছেমতো তৈরি করা প্রকল্পে 'রাবার স্ট্যাম্প' হিসেবে সায় দেওয়া এবং ৫০ কোটি টাকার কম মূল্যের প্রকল্প কোনো যাচাই ছাড়াই পাস করা। এখন পরিকল্পনা কমিশনকে শক্তিশালী করা হবে। তিনি অভিযোগ করেন, আগের সরকার যেহেতু নির্বাচিত ছিল না, তাই ইচ্ছেমতো অর্থ ব্যয় করে জনগণকে ঋণে নিমজ্জিত করেছে।
সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।

.png)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্যরেখা এলাকায় স্থলমাইন বিস্ফোরণ বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি সীমান্তের আগা এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির এ সব তথ্য জানান ।
২ মিনিট আগে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে দলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা সার্কিট হাউস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি।
১ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবী এস এম আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে