স্ট্রিম প্রতিবেদক

দেশের দুই অঞ্চলে ভিন্ন আবহাওয়া বিরাজ করছে। এক প্রান্তে যখন ভারী বৃষ্টি ও কালবৈশাখীর দাপট; অন্য প্রান্তে বইছে তাপপ্রবাহ। রোববার (১৭ মে) বিকেল থেকে মধ্যরাতের মধ্যে উত্তর ও দক্ষিণের কিছু অঞ্চলে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নৌপথে সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণের সাত জেলায় চলছে মৃদু তাপপ্রবাহ, যা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী হতে পারে। ঝড়,বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া আগামী ২৪ ঘণ্টায় ঢাকার কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঠিক বিপরীত চিত্র দেশের দক্ষিণাঞ্চলসহ সাতটি জেলায়। মাদারীপুর, রাজশাহী, পাবনা, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোরে মৃদু তাপপ্রবাহ বইছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে– ৬৭ মিলিমিটার। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার কয়রায়, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা বগুড়া ও সিরাজগঞ্জের তাড়াশে, ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচ দিনের পূর্বাভাসের শেষের দিকে সারা দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
৪০ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে