স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মগবাজার মোড়ে ঢাকা স্ট্রিমের জ্যেষ্ঠ প্রতিবেদক আতাউর রহমানকে অপহরণের চেষ্টা হয়েছে। গতকাল সোমবার (৪ মে) রাতে এই ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (৫ মে) বিকেলে হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী সাংবাদিক।
আতাউর রহমান জানান, সোমবার অফিস শেষ করে বাসায় ফেরার সময় মগবাজার মোড় থেকে মালিবাগগামী রাস্তায় রাত সোয়া ১০টার দিকে তাঁকে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। একটি কালো রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো ঘ-১১-৯৮৯৯) থেকে এক ব্যক্তি লাঠি নিয়ে নেমে এসে তাঁকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন। ওই সময় তাঁর সঙ্গে মহির মারুফ নামে সাবেক সহকর্মী ছিলেন।
তিনি আরও জানান, অপহরণচেষ্টায় বাধা দেওয়ার পর আরও তিনজন গাড়ি থেকে নেমে তাঁকে তুলে নেওয়ার চেষ্টা করেন এবং লাঞ্ছিত করেন। সেখানে উপস্থিত লোকজন বাধা দিলে তাঁরা একপর্যায়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগীর সঙ্গে থাকা মহির মারুফ জানান, তাঁরা একসঙ্গেই হাঁটছিলেন। রিকশা নিতে তিনি কিছুটা সামনে এগিয়ে যাওয়ার পর পেছনে তাকিয়ে দেখেন, একটি কালো প্রাইভেট কার থেকে লাঠি হাতে এক ব্যক্তি নেমে আতাউর রহমানকে টেনে গাড়িতে তোলার চেষ্টা করছেন। ওই গাড়িতে আরও তিনজন ছিলেন। তাৎক্ষণিকভাবে ট্রাফিক সিগন্যালে থাকা পুলিশ সদস্য ও পথচারীরা এগিয়ে এলে তাঁরা ব্যর্থ হন।
মারুফ আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অপহরণচেষ্টাকারীরা ভোল পাল্টে ফেলেন। তাঁরা দাবি করেন আতাউর তাঁদের গালি দিয়েছেন এবং এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে। একপর্যায়ে তাঁরা দ্রুত গাড়ি চালিয়ে স্থান ত্যাগ করেন।
হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অপহরণচেষ্টার একটি অভিযোগ পেয়েছি। এটি এখনো জিডি বা মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। অভিযোগটি এসআই মনিরুজ্জামান তদন্ত করছেন।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১০ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২১ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৬ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৫ মিনিট আগে