স্ট্রিম সংবাদদাতা

মুন্সীগঞ্জের গজারিয়ায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডের পেছনে আব্দুল্লাহপুর গ্রামে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হয়। পরে একই গ্রামে নানির বাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্র জানায়, রোববার রাতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ গজারিয়ায় আনা হয়। যদিও তাঁর নানাবাড়ি পুরান বাউশিয়া গ্রামে। তবে নানি জোহরা খানম পারুলের আব্দুল্লাহপুর গ্রামের বাগানবাড়িতে মরদেহ রাখা হয়। সেখানেই তাঁকে দাফন করা হয়।
প্রিয় তারকাকে শেষ বিদায় জানাতে স্থানীয়ভাবে মাইকিং করা হলেও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফন সম্পূর্ণ ব্যক্তিগত পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। গণমাধ্যমকর্মীদেরও ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়।
দাফনের পর কারিনার ছোট ভাই সাদাত হামিদ সাংবাদিকদের বলেন, ঢাকায় তিনটি জানাজা অনুষ্ঠিত হয়েছে, সেখানে গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তবে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী দাফনের সময় কোনো মিডিয়াকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আমরা প্রচার ও অতিরিক্ত লোকসমাগম এড়িয়ে কিছুটা ব্যক্তিগত পরিবেশে থাকতে চেয়েছি। আশা করি সবাই বিষয়টি বুঝবেন।
গত শুক্রবার লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে একটি হাসপাতালে মারা যান কারিনা কায়সার। রোববার বিকেলে বিমানে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছায়। পরে ঢাকায় জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ গজারিয়ায় নেওয়া হয়।

.png)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় এখন থেকে পুলিশের বিশেষ পাহারা দল বা ‘এসকর্ট’ সুবিধা ছাড়াই চলাচল করবেন ১৮ জন মন্ত্রী। তবে শুধু ছয়জন মন্ত্রী ও একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।
২ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর– চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
২ ঘণ্টা আগে
প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাছে ‘আবেদন-নিবেদনের রাজনীতি’ না করে আন্দোলনকে জীবন্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবির। আজ রোববার (২৬ জুলাই) শাহবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে