তিন দিনব্যাপী পাটপণ্য প্রদর্শনীর উদ্বোধন, পলিথিন বর্জনে ভোক্তাদের দায়িত্ব নেওয়ার আহ্বানপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষায় দেশের পাটকেন্দ্রিক শিল্প, সংস্কৃতি, পর্যটন ও উদ্ভাবনকে আরও বিস্তৃত করতে হবে। তিনি পলিথিন বর্জন করে পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে ভোক্তাদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
শহীদ সাগরের বাবা বললেন, ‘শুধু রায় হলে হবে না, দ্রুত কার্যকর করতে হবে’জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রতিক্রিয়ায় শহীদ সাগর আহম্মেদের বাবা তোফাজ্জেল হোসেন বলেন, ‘আজ ১৭ মাস ঘুমাতে পারি না।’
৩০ বছরের জন্য লালদিয়া টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডেনিশ কোম্পানিচট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কভিত্তিক মায়ের্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)।
শেখ হাসিনার রায়-পরবর্তী সহিংসতার কোনো শঙ্কা নেই: পুলিশসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের পর দেশজুড়ে বড় ধরনের সহিংসতার কোনো তথ্য বা আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে ও বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দেশের কোথাও উল্লেখযোগ্য কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি বলে পুলিশের এক
ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র এখন ঘরে বসেই পাওয়া যাবেফায়ার সেফটি প্ল্যানের অনুমোদনের জন্য এখন আর সশরীরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে যেতে হবে না। গ্রাহকরা এখন থেকে ঘরে বসেই এই অনাপত্তি সনদপত্রের অনুমোদিত কপি ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।
শান্ত–ওয়াসিমের পরিবার: আইন, বিচার ও মর্যাদা ফিরে এসেছেজুলাই ২০২৪-এর ভয়াবহ সেই দিনগুলো এখনো লোমহর্ষকভাবে ভেসে ওঠে চট্টগ্রামে প্রথম ও দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরাম ও ফয়সাল আহমদ শান্তর পরিবারের সামনে। দুই তরুণের রক্তে রাঙা সেদিনের স্মৃতি আজও পরিবারগুলোর জীবন থামিয়ে রেখেছে।
দণ্ডপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণে ভারতকে দুই উপায়ে চিঠি দেওয়া হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টাজুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের জন্য ভারতকে দুই উপায়ে চিঠি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘ভারতকে অবশ্যই চিঠি দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ফাঁসির কাষ্ঠে আসাদুজ্জামানজুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ছেলেকে তো পাব না, শেখ হাসিনার ফাঁসি যেন কার্যকর হয়: আবু সাঈদের মাজুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদের মা মনোয়ারা বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ছেলেটাকে আর পাব না। শেখ হাসিনার ফাঁসি যেন কার্যকর হয়। এটাই আমার চাওয়া।’
পরিবেশ রক্ষায় ১০০ কিলোমিটার দৌড়ালেন জাহিদপরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে ১০০ কিলোমিটার দৌড় সম্পন্ন করেছেন বগুড়ার তরুণ জাহিদুল ইসলাম। গত ১৪ ও ১৫ নভেম্বর সুনামগঞ্জের নিলাদ্রি লেকে তিনি এই ১০০ কিলোমিটার দুরত্বের আল্ট্রা ট্রেইল রান সম্পন্ন করেন।
ইসির সঙ্গে সংলাপ: ১৯ নভেম্বর সকালে জামায়াত-এনসিপি, বিকেলে বিএনপিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
দিল্লির কাছে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকাজুলাই গণঅভ্যুত্থানের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘ঐতিহাসিক রায়’ বলল অন্তর্বর্তী সরকারমানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে এই রায়কে ঐতিহাসিক উল্লেখ করে বলে হয়েছে, ‘হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায়।’
পলাতক অবস্থায় আপিল করার সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেলঅ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা মনে করি শহীদদের, দেশের, গণতন্ত্রের, সংবিধানের প্রতি এই রায় যুগান্তকারী; এই রায় প্রশান্তি আনবে। এই রায় বাংলাদেশের ন্যায়বিচার ও আইনের শাসনের জন্য মাইলফলক হয়ে থাকবে।’
হাসিনার মৃত্যুদণ্ড: নিরাপত্তা শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টাগণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনের মৃত্যুদণ্ডের রায়ের পরও দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা করছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
কুমিল্লায় মাদক কারবারে বাধা, মা ও ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যাকুমিল্লা সদরের বসন্তপুর গ্রামের বিল্লাল হোসেনকে সোমবার মাদক নিয়ে বাড়িতে প্রবেশে বাঁধা দেন তাঁর ছোটভাই কামাল হোসেন। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে তাঁকে ও বাঁধা দিতে এলে মাকে ছুরিকাঘাতে করেন বিল্লাল। তাঁদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল বলেও জানিয়েছে পুলিশ।
রাজনৈতিক দলগুলো না চাইলে সুন্দর নির্বাচন সম্ভব নয়: সিইসিপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিক না কেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া একটি সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।