স্ট্রিম প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কভিত্তিক মায়ের্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কাঠামোর আওতায় এই চুক্তির মাধ্যমে কোম্পানিটি টার্মিনালটির নকশা, অর্থায়ন, নির্মাণ ও পরবর্তী ৩০ বছর পরিচালনার দায়িত্ব পেয়েছে।
আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এপিএম টার্মিনালস বিভি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন এপিএম টার্মিনালসের ভাইস প্রেসিডেন্ট মার্টেইন ভ্যান ডোঙ্গেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এই বিনিয়োগ দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি বয়ে আনবে। প্রকল্পটি সম্পন্ন হলে দেশের অনেক শিক্ষিত তরুণ চাকরির সুযোগ পাবেন।’
নৌপরিবহন উপদেষ্টা অন্যান্য দেশকেও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশের পরিশ্রমী জনগোষ্ঠীর কারণে, দেশটি সবচেয়ে নির্ভরযোগ্য বিনিয়োগ গন্তব্যে পরিণত হয়েছে।’ উপদেষ্টা আরও জানান, চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর কাজও চলছে এবং সেখানেও বিনিয়োগ আসছে।
অনুষ্ঠানে জানানো হয়, লালদিয়া টার্মিনালটি ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক স্টেট সেক্রেটারি লিনা গান্ডলোস হ্যানসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির মধ্যে উঠে আসবে। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ইতোমধ্যেই বিশ্বে দ্বিতীয় বৃহত্তম এবং অন্য খাতেও দেশটির বিপুল সম্ভাবনা দৃশ্যমান।’
এক ভিডিও বার্তায় ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার শুরুর দিকেই ডেনমার্ক সম্পর্ক গড়ে তোলে এবং গত পাঁচ দশকে দুই দেশের উন্নয়ন সহযোগিতা সফলভাবে এগিয়েছে। আজ আমাদের সম্পর্ক সহায়তা থেকে ব্যবসায় রূপ নিয়েছে।’
অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) স্পষ্ট করে জানায়, টার্মিনালের মালিকানা সিপিএর কাছেই থাকবে। এপিএম টার্মিনালস ও তাদের স্থানীয় অংশীদার শুধু নির্মাণ, পরিচালনা ও নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।
পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
৬ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
৬ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
৬ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৭ ঘণ্টা আগে