স্ট্রিম সংবাদদাতা

কুমিল্লায় মাদক কারবারে বাঁধা দেওয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বিল্লাল হোসেন নামে একজন। আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে জেলার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তাঁর ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘটনার পর গা-ঢাকা দিয়েছে বিল্লাল হোসেন। তবে তাঁর স্ত্রী আকলিমা খাতুনকে আটক করা হয়েছে।
সদর থানা পুলিশ জানায়, অভিযুক্ত বিল্লাল একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাঁর ছোট ভাই এতে বাঁধা দেওয়ায় হত্যাকাণ্ড ঘটেছে। তবে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে বলেও জানায় পুলিশ।
বসন্তপুর এলাকার স্থানীয়রা জানায়, সোমবার সকালে বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করেন বিল্লাল হোসেন। এ সময় মাহফিল শেষ করে বাড়িতে আসেন তাঁর ছোট ভাই কামাল হোসেন। তিনি বড় ভাই বিল্লালকে মাদক নিয়ে বাড়িতে প্রবেশ না করতে নিষেধ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডার হয়।
বিতণ্ডার এক পর্যায়ে বিল্লাল ঘরে থেকে ধারালো ছুরি এনে কামালকে এলোপাতাড়ি আঘাত করে। এ ঘটনায় তাঁদের মা বাঁধা দিতে এলে তাঁকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন বিল্লাল। এ সময় ঘটনাস্থলেই কামাল নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মা রাহেলা বেগমও মারা যান।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, বিল্লালকে মাদক কারবারে বাধা দেওয়ায় ছোট ভাই ও মাকে হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাঁকে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। হত্যার শিকার দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলেও জানান তিনি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে