স্ট্রিম সংবাদদাতা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে সালাহউদ্দিন আম্মার লেখেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামীকাল বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, 'ইন্ডিয়া কিসের ভিত্তিতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনী হাসিনাসহ হাজার হাজার খুনিকে তাদের দেশে আশ্রয় দিয়ে রেখেছে, এই জবাব নেওয়ার হিম্মত কি ইন্টেরিম সরকারের আছে?'
আম্মার আরও দাবি করেন, হাসিনা তো বেগম জিয়ারও খুনী। ফ্যাসিস্ট কায়দায় তাকে ধীরে ধীরে শেষ করা হয়েছে।
আরেক অংশে রাকসু জিএস লেখেন, শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনিসহ সকল খুনিদের আশ্রয় দিয়ে আবার আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কিসের শেষ শ্রদ্ধা? তিনি প্রশ্ন রাখেন, খুনীকে আশ্রয় দিয়ে খুন হওয়া ব্যক্তিকে শেষ শ্রদ্ধা জানাতে আসছে ভারত?

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল গোছাচ্ছে বিএনপি। দলীয় প্রতীকবিহীন নির্বাচনে দলটি একক প্রার্থী নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে স্থানীয় নেতাদের দলের পদ অথবা জনপ্রতিনিধি– দুটির যেকোনো একটি বেছে নিতে বলা হয়েছে।
২৭ জুলাই ২০২৬
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তাদের মাইনসেটটাই সেভাবে তৈরি হয়েছে।
২৭ জুলাই ২০২৬
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
২৬ জুলাই ২০২৬
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬