সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলায় রোজা শুরু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ভোলা

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ০১
সুরেশ্বর পীরের অনুসারীরা ভোলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘদিন রোজা ও ঈদ উদযাপন করছেন। ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।

সাধারণত সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে রমজান শুরু হয়। আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আহ্বান করেছে ধর্ম মন্ত্রণালয়। চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে রোজা শুরু হবে।

ভোলার বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নের বাসিন্দা মাওলানা সিহাবউদ্দিন জানান, তাদের পূর্বপুরুষ শত বছর ধরে সৌদি আরবের চাঁদ দেখার সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছেন। এবারও সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন তারা।

সিহাবউদ্দিন বলেন, জেলার পাঁচ উপজেলার বাসিন্দা ছাড়াও শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর পীরের মুরিদ, চট্টগ্রামের সাতকানিয়া ও ভান্ডারী শরীফের অনুসারীরা বুধবার রোজা রেখেছেন।

চরফ্যাশন উপজেলার বাসিন্দা সুরেশ্বর দরবার শরীফের অনুসারী মোশারফ হোসনে জানান, রোজা ও ঈদের এই প্রথা তাদের এলাকায় বহু বছর ধরে চলে আসছে। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা নয় বরং তাঁরা সৌদি আরবের সঙ্গে সময় মিলিয়ে ধর্মীয় আচার পালন করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত