স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন ও অপরিবর্তিত রয়েছে। তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক আবদুল আহাদ জানিয়েছেন, মাথায় বিদ্ধ হওয়া গুলির একটি অংশ এখনো হাদির ব্রেইন স্টেমের মধ্যে রয়ে গেছে।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার দলে ছিলেন।
তিনি বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার সময় রাত আড়াইটার দিকে হাদি কার্ডিয়াক অ্যারেস্ট অবস্থায় ছিলেন। তাৎক্ষণিকভাবে তাঁকে ৫ সাইকেল সিপিআর দেওয়ার পর হার্টবিট ফিরে আসে। বর্তমানে ওষুধের মাত্রা কিছুটা কমিয়ে আনা হলেও তার গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) এখনো ৩-এ অবস্থান করছে, যা অত্যন্ত আশঙ্কাজনক।’
তবে আশার কথা জানিয়ে এই চিকিৎসক বলেন, ‘তাঁর কিডনি ফাংশন ফিরে এসেছে এবং স্বাভাবিক ইউরিন আউটপুট হচ্ছে। কিন্তু ফুসফুস ও অন্যান্য অঙ্গ লাইফ সাপোর্টের মাধ্যমেই সচল রাখা হয়েছে।’
অস্ত্রোপচারের বিস্তারিত জানিয়ে ডা. আবদুল আহাদ আরও বলেন, ‘হাদির বুলেটটি মাথার ডান দিক দিয়ে ঢুকে টেম্পোরাল রিজিয়ন হয়ে বাম দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করেছে। অপারেশনের সময় বুলেটের একটি শেল বা কাভার বের করা সম্ভব হয়েছে। তবে বুলেটের একটি ক্ষুদ্র অংশ স্প্লিন্টার হয়ে ব্রেইন স্টেমের ভেতরে অত্যন্ত স্পর্শকাতর জায়গায় আটকে আছে। জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং রক্তনালীর জটলা থাকায় ঝুঁকি নিয়ে সেই অংশটি বের করা হয়নি।’
এই চিকিৎসক আরও বলেন, ‘একজন সার্জন হিসেবে বলতে চাই, খুব এক্সপার্ট হ্যান্ডে এই হেডশটটা করা হয়েছে। ডান পাশের টেম্পোরাল বোন ভেদ করে ঠিক শ্বাস-প্রশ্বাস ও হৃদযন্ত্র নিয়ন্ত্রণকারী সেন্টারের সামনে দিয়ে গুলিটি এফোঁড়-ওফোঁড় হয়ে গেছে। অভিজ্ঞ শুটার ছাড়া ওই নির্দিষ্ট জায়গায় গুলি করা সম্ভব নয়।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে