স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি আসনটি জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়ার একদিন পরই মনোনয়নপত্র তুললেন তিনি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। এ সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক কয়েক’শ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলী হোসেন জানান, তাঁকেসহ কয়েকজন নেতাকর্মীকে মনোনয়নপত্র সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁরা আজ ফরম নিয়েছেন৷ পরবর্তী সিদ্ধান্ত রুমিন ফারহানা নেবেন।
সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এবার রুমিন ফারহানা ছাড়াও অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে গতকাল মঙ্গলবার বিএনপি এটিসহ চারটি আসন দলের মিত্র জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দেয়। বিএনপির সমর্থন নিয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।
এ বিষয়ে বিকেলে রুমিন ফারহানা স্ট্রিমকে বলেন, ‘আমি আমার সিদ্ধান্তে অনড় রয়েছি। স্বতন্ত্র হলেও নির্বাচনে লড়ব।’
আজ বুধবার নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলেও জানিয়েছিলেন। ওই সময় তিনি বলেন, ‘এত বড় দল (বিএনপি) তাদের ভালো-মন্দ দেখতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে। আসন না দিলে কেমন করে জোট হবে? দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে।’
স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে– বিএনপির এমন বার্তা সম্পর্কে রুমিন ফারহানা বলেন, ‘ব্যবস্থা নেওয়ার মনে করলে দল অবশ্যই নেবে। আমি তো তাদের বাধা দিতে পারব না।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৯ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
১ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে