স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন দলটির সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
খান মুহাম্মদ মুরসালীন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর পাশাপাশি তিনি পার্টির মিডিয়া সেল এবং প্রচার ও প্রকাশনা সেলেও কাজ করেছেন। এছাড়া দলটির নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা ওই ভিডিও বার্তায় মুরসালীন তার পদত্যাগের বিস্তারিত কারণ তুলে ধরেন। তবে দলীয় পদ ছাড়লেও রাজনীতি থেকে সরে যাচ্ছেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি আজ থেকে এনসিপির সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে।’
এদিকে গতকাল (৩১ ডিসেম্বর) রাতে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেন। এর আগে, গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। পরদিন ২৮ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির আরেক যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।
গত ৩০ ডিসেম্বর এনসিপি থেকে আরও দুই নেতা পদত্যাগ করেন। তারা হলেন– দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ মোস্তফা জামাল (নেহাল) ও কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানী। তারা একইদিন নিজের ভেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন।
একইদিন দলের আরেক যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলও ফেসবুকে নিজের ফেসবুক একাউন্টে পোস্ট করে পদত্যাগের ঘোষণা দেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬