স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিএনপির বহিস্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন বিপ্লের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়ে আসনটি ছেড়ে দেন বিএনপি। আর মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রুমিন ফারহানাকে গত ৩০ ডিসেম্বর দল থেকে বহিস্কার করে কেন্দ্রীয় বিএনপি।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের প্রচারণা শুরুর পর থেকে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির বেশিরভাগ নেতা। জোটের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে শাহাজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় সরাইল উপজেলা বিএনপি।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম বলেন, ‘ওই কমিটির অধিকাংশ সদস্য দলীয় শৃঙ্খলা অনুযায়ী কাজ করছিলেন না। এ কারণে সবার সতর্কতা নিশ্চিত করতে পুরো কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৪ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪২ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে