স্ট্রিম প্রতিবেদক

ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর একটি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে প্রচারিত ভিডিওতে তাঁকে একটি কফির দোকানে বসে থাকতে দেখা যায়। হিব্রু ভাষায় তিনি সেখানে বলেন, “আমি কফির জন্য মরে আছি।” হিব্রু ভাষায় এটি একটি প্রচলিত বাক্য, যার অর্থ কোনো কিছু অত্যন্ত পছন্দ করা। ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নেতানিয়াহু ভিডিওতে আরও বলেন, “আমি আমার জাতিকে প্রাণ দিয়ে ভালোবাসি এবং তাঁরা যেভাবে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করছেন, তা নিয়ে আমি গর্বিত।”
ভিডিওতে নিজের দুই হাত তুলে দেখান তাঁর ১০টি আঙুলই রয়েছে। কারণ গত বৃহস্পতিবার টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনের ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছিল। সেখানে তাঁর আঙুলের সংখ্যা নিয়ে সমালোচনা হয়েছিল।
ভিডিওর শেষে তিনি ইসরায়েলি নাগরিকদের উদ্দেশে বলেন, “আপনাদের ঘর থেকে বের হয়ে কিছুটা খোলা বাতাস নেওয়া উচিত। তবে অবশ্যই আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে হবে।”

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে