স্ট্রিম প্রতিবেদক

অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ রোববার। এদিন মেলা শুরু হবে দুপুর ২টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠান।
সমাপনীতে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতি সচিব মফিদুর রহমান।
সমাপনী দিনে প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৬’ এর সদস্য সচিব ড. সেলিম রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
এবারও অমর একুশে বইমেলায় চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, সরদার জয়েন উদ্দীন স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হবে।
এদিকে, নানা অনিশ্চয়তা ও দ্বিধাদ্বন্দ্বের পর শুরু হলেও এবারের বইমেলা শেষ হচ্ছে অপূর্ণতা নিয়েই। প্রকাশকদের আশঙ্কা সত্য করে মেলা জমেনি। বাংলা একাডেমি স্টল ভাড়া মওকুফসহ নানা ছাড় দিয়ে মেলা জমানোর চেষ্টা করলেও বিক্রি কমেছে উল্লেখযোগ্য পরিমাণে।
নির্বাচন, রমজানসহ বিভিন্ন কারণে মাত্র ১৭ দিনের নেমে আসা মেলায় আশানুরূপ ক্রেতা না পাওয়ায় প্রকাশকদের মধ্যে হতাশা দেখা গেছে। এর মধ্যে শুক্রবার রাতের বৃষ্টিতে অন্তত পঞ্চাশের বেশি স্টলের বই ভিজে গেছে।
সবমিলিয়ে গতকাল শনিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপিএলের প্রকাশক মাহরুখ মহিউদ্দিন জানান, ২০২৬ সালের অমর একুশে বইমেলায় বই বিক্রি গত বছরের তুলনায় প্রায় ৮০ শতাংশ কমেছে। অংশগ্রহণকারী ৯০ শতাংশ প্রকাশকের স্টল নির্মাণের প্রাথমিক খরচটুকুও উঠেনি। এর মধ্যে ৩০ শতাংশ প্রকাশকের স্টলে পাঁচ হাজার টাকার বইও বিক্রি হয়নি।
প্রকাশকদের মতে, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, রমজান মাসে মেলা আয়োজন এবং পাঠক উপস্থিতি কম থাকার কারণে এবারের মেলায় তাদের অধিকাংশ প্রতিষ্ঠানই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
প্রতি বছর ভাষার মাস ফেব্রুয়ারির ১ তারিখে বইমেলা শুরু হলেও এবার জাতীয় নির্বাচনের কারণে অন্তর্বর্তী সরকার পরে আয়োজনের উদ্যোগ নেয়। তবে রমজান শুরু হওয়ায় বাংলা একাডেমির ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলার ঘোষণায় শুরুতেই আপত্তি জানান প্রকাশকরা।
প্রকাশকদের দাবি ছিল, ঈদের পর বইমেলা আয়োজন করতে হবে। কিন্তু বাংলা একাডেমি সে প্রস্তাবে রাজি হয়নি। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ে বৈঠকে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়। এরপর ২৬ ফেব্রুয়ারি শুরু হয় অমর একুশে বইমেলা।

.png)

রাজধানীর অদূরে আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) একটি গুদামে আগুন লেগেছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করেছে।
১১ মিনিট আগে
বাংলাদেশ আর কখনোই তাঁবেদারি রাষ্ট্রে পরিণত হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক নেতারা। তবে বিশ্লেষকদেরসহ অনেকের মতেই, গণতন্ত্র, সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার ও অর্থনৈতিক স্বস্তিসহ গণঅভ্যুত্থানের বহু প্রত্যাশা দুই বছর পরও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
১ ঘণ্টা আগে
কারফিউ, দেখামাত্র গুলির ভয়, যোগাযোগ বিচ্ছিন্নতা– কোনো কিছুই শেষ পর্যন্ত বাধা হতে পারেনি। বেলা গড়াতেই ছাত্র-জনতার উত্তাল স্রোত আছড়ে পড়ে রাজধানীর বুকে। এতেই দীর্ঘ সাড়ে ১৫ বছরের একচ্ছত্র ক্ষমতা ছেড়ে ভারতে পালান শেখ হাসিনা। জন্ম হয় এক নতুন সম্ভাবনাময় বাংলাদেশের।
২ ঘণ্টা আগে