নিজের কাছে দুটি রেখে স্থায়ী কমিটি ঘোষণা তামিমের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বিসিবি সভাপতি তামিম ইকবাল। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দ্বিতীয় জরুরি সভায় চূড়ান্ত হয়েছে স্থায়ী কমিটিগুলো। মঙ্গলবার এই সভায় বোর্ডের ২২টি স্থায়ী কমিটি, ওয়ার্কিং কমিটি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের নতুন নেতৃত্ব অনুমোদন দেওয়া হয়েছে।

এই কমিটিতে তামিম ইকবাল খান ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন। এ ছাড়া বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়েছে ফাহিম সিনহাকে, আর এই কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হয়েছেন মাসুদুজ্জামান।

ক্রিকেট মাঠ ও অবকাঠামো উন্নয়নের জন্য গ্রাউন্ডস কমিটি এবং হাই পারফরম্যান্স (এইচপি) কমিটির মতো দুটি বড় বিভাগের চেয়ারম্যান করা হয়েছে শানিয়ান তানিম নাভীনকে। যুব ক্রিকেট বা এজ গ্রুপ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, আর এই কমিটির ভাইস চেয়ারম্যান হয়েছেন মো. শফিকুল আলম। গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও সামলাবেন ফাহিম সিনহা।

বিসিবির অন্যান্য স্থায়ী কমিটি বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান হিসেবে মাসুদুজ্জামান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ রব্বানী। বোর্ডের শৃঙ্খলা বা ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান মির্জা ফয়সাল আমিন। উইমেন্স উইং কমিটির চেয়ারম্যান করা হয়েছে মো. রফিকুল ইসলাম বাবুকে। ফাইন্যান্স কমিটির শীর্ষ পদে আনা হয়েছে ইসরাফিল খসরুকে এবং সিকিউরিটি বা নিরাপত্তা কমিটির চেয়ারম্যান হয়েছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ।

ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সিরাজউদ্দিন মো. আলমগীর এবং তার সঙ্গে ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। লজিস্টিকস ও প্রোটোকল কমিটির চেয়ারম্যান হয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক এবং এই কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ইসরাফিল খসরু।

আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে মির্জা ইয়াসির আব্বাসকে। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্রফেসর সরকার মাহবুব আহমেদ শামীম। এছাড়া খেলোয়াড় ও কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে গঠিত ওয়েলফেয়ার্স কমিটির চেয়ারম্যান হয়েছেন শেখ মো. রুহুল আমিন।

বাকি কমিটিগুলোর নেতৃত্ব বোর্ডের টেন্ডার ও পারচেজ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ। গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রক্ষায় মিডিয়া ও কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান করা হয়েছে আসিফ রব্বানীকে। অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন সায়েম বিন জামান। ঢাকার ক্লাব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সিসিডিএম কমিটির চেয়ারম্যান হয়েছেন মঈন উদ্দিন চৌধুরী। এছাড়া ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে এস এম আব্দুল্লাহ আল ফুয়াদকে।

বোর্ড থেকে সীমান্তের পদত্যাগ নতুন স্থায়ী কমিটি গঠনের পাশাপাশি আজকের এই জরুরি সভায় একটি সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজশাহী থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিসিবির পরিচালক পর্ষদ থেকে মীর শাকরুল আলম সীমান্ত পদত্যাগ করেছিলেন। আজ পরিচালনা পর্ষদের সভায় তাঁর সেই পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে বোর্ড।

সম্পর্কিত