স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন নেমেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিবৃতিতে বিভিন্ন ক্রীড়া সংস্থার পাশাপাশি তারকা ক্রিকেটার, ফুটবলার ও ক্রীড়া ব্যক্তিত্বরা শোক প্রকাশ করেছেন, অনেকে করেছেন স্মৃতিচারণ। এ ছাড়া তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের সব ম্যাচ স্থগিত করা হয়েছে।
জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা তাঁদের শোকবার্তায় খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করেছেন। জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল ফেসবুকে লিখেছেন, খালেদা জিয়ার প্রয়াণে দেশ এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে হারাল। মহান আল্লাহ তাঁর রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
বর্তমান ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ খালেদা জিয়ার পাশাপাশি দেশের জন্যও দোয়া কামনা করেছেন। তিনি ফেসবুকে লেখেন, ‘মহান আল্লাহ তা'লা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাকে ক্ষমা করুন। তাঁর আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।’
উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে লেখেন, শোকের এই সময়ে তাঁর পরিবার, স্বজন এবং দেশবাসীর প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
এ ছাড়া জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, জাতীয় দলের সাবেক অধিনায়ক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের বাতিঘর’ উল্লেখ করে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম শোকাবহ দিন। তিনি (খালেদা জিয়া) কেবল একটি দলের প্রধান ছিলেন না, তিনি ছিলেন কোটি কোটি মানুষের আশা-ভরসার প্রতীক। ব্যক্তিগতভাবে আমি আজ আমার একজন অভিভাবককে হারালাম।’
বাফুফে তাদের আনুষ্ঠানিক শোকবার্তায় উল্লেখ করেছে, ‘খালেদা জিয়া কেবল একজন রাষ্ট্র নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন সাহস, সহনশীলতা এবং নেতৃত্বের প্রতীক। তাঁর সংগ্রাম ও দর্শন জাতিকে সর্বদা অনুপ্রাণিত করবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক শোক বার্তায় উল্লেখ করেছে, ‘প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে খালেদা জিয়া বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে অসামান্য সহায়তা প্রদান করেছিলেন। তাঁর দূরদর্শিতা এবং উৎসাহ আজকের ক্রিকেটের অনেক অর্জনের পথ সুগম করতে সহায়তা করেছে। ক্রিকেট অবকাঠামোর উন্নয়নে তাঁর অবদানের কথা বিসিবি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।’
এদিকে, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশে প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-টোয়েন্টি ম্যাচগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে। বিসিবি জানিয়েছে, এই ম্যাচগুলোর পরিবর্তিত সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

বিশ্বকাপ শেষ হতেই ফিরছে ইউরোপীয় ক্লাব ফুটবল। এরই মধ্যে জমে উঠেছে দলবদলের বাজার। রদ্রি, ভিনিসিউসসহ বড় তারকাদের ভবিষ্যৎ নিয়ে চলছে জোর আলোচনা। নতুন মৌসুম সামনে রেখে দল গোছাতে ব্যস্ত শীর্ষ ক্লাবগুলো। আগামী আগস্টের মাঝামাঝি থেকে শুরু হবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের নতুন মৌসুম।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপের সোনালি ট্রফিটা হাতছোঁয়া দূরত্বে ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা অধরাই থেকে গেছে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের এক সপ্তাহ পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন দলটির বিশ্বকাপ ও কোপা আমেরিকাজয়ী কোচ লিওনেল স্কালোনি।
৬ ঘণ্টা আগে
আগস্টে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের ইনজুরির কারণে প্রায় এক বছর পর দলে ফিরেছেন জাকের আলী অনিক।
২১ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপ ও গোল্ডেন বলজয়ী স্প্যানিশ তারকা রদ্রি এর্নান্দেসকে দলে ভেড়াতে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে দলবদল বাজারে নতুন লড়াই শুরু হয়েছে। স্প্যানিশ মিডিয়া ও আরএমসি স্পোর্টের সাংবাদিক ফাব্রিস হকিন্সের দাবি, সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে রদ্রির গোপন ও মৌখিক সমঝোতা প্রায় চূড়ান্ত।
১ দিন আগে