স্ট্রিম ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার কথা জানিয়েছে পাকিস্তান। তবে এই সিদ্ধান্তে পরিবর্তন আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে আবারও নিশ্চিত করে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়ে দিলেন তারা দীর্ঘ আলোচনা ও ভেবেচিন্তেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এসময় খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখারও আহ্বান জানিয়েছেন তিনি।
মন্ত্রিসভার বৈঠকে বক্তব্যের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, এই বিষয়ে বাংলাদেশের পাশে পাকিস্তানের থাকা উচিত। খবর পাকিস্তানের জিও টিভির।
এর আগে বাংলাদেশি খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট লিগ আইপিএল থেকে বাদ দেওয়া ইস্যুতে ভারতে না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনে অনুরোধ জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। সংস্থাটি জানায়, ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়। পরে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।
বাংলাদেশের প্রতি সংহতি জানাতে পাকিস্তান ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় চিরপ্রতিদ্বন্দ্বিতার ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেয়।
পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ তাদের প্রতিবেদনে বলছে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আরও কয়েকটি বিষয় প্রভাব ফেলেছে। সরকারি সূত্রের বরাতে খবরে বলা হয়, বাংলাদেশের ক্ষেত্রে আইসিসির কথিত পক্ষপাতদুষ্ট অবস্থান এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। প্রতিবাদ হিসেবে ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান দলকে মাঠে না নামার নির্দেশ দেওয়া হয়।
পাকিস্তানের সূত্রগুলো বলছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহর পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণে আইসিসি কার্যত ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাদের অভিযোগ, এসব সিদ্ধান্ত আইসিসির ন্যায্যতা ও সমতার নীতিকে ক্ষুণ্ন করেছে এবং সংস্থাটি সিদ্ধান্ত গ্রহণে একেক দেশের জন্য একেক মানদণ্ড প্রয়োগ করছে।
এদিকে আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা আশা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ‘উভয়পক্ষের জন্য গ্রহণযোগ্য সমাধান’-এর দিকে এগিয়ে যাবে। সংস্থাটির মতে, এই সিদ্ধান্ত ক্রিকেটের ক্ষতি করছে এবং বিশ্বজুড়ে ভক্তদের বিশেষ করে পাকিস্তানের লাখো সমর্থকের স্বার্থের পরিপন্থী।
বর্তমানে পাকিস্তান জাতীয় দল শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থান করছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার (২৫ জুন) মাঠে নামবে ব্রাজিল। মায়ামিতে গ্রুপ ‘সি’র এই ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানান, স্কটল্যান্ডের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে সেলেসাওরা। দলে ফিরবেন নেইমার।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা যদি ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে চায় এবং বিশ্বের তৃতীয় দল হিসেবে তা করতে পারে, তাহলে সেই কৃতিত্বের কেন্দ্রবিন্দুতে যে আবারও লিওনেল মেসিই থাকবেন, তা প্রায় নিশ্চিত।
৩ ঘণ্টা আগে
আফ্রিকার দেশ ঘানার অতি-রক্ষণাত্মক কৌশলে হোঁচট খেয়েছে চলতি বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড। মঙ্গলবার রাতে বোস্টনের জিলেট স্টেডিয়ামে গ্রুপ ‘এল’-এর ম্যাচে ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ‘থ্রি লায়ন্স’রা।
৫ ঘণ্টা আগে
ডালাসে একটি গল্প প্রচলিত আছে। বলা হয়, টেক্সাস স্টেডিয়ামের (ডালাস শহরের ঠিক বাইরে) ছাদে একটি বিশাল ছিদ্র ছিল, যাতে ঈশ্বর তাঁর প্রিয় ফুটবল দলের খেলা দেখতে পারেন।
৫ ঘণ্টা আগে