স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক ও অবকাঠামো উন্নয়নে তিন বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান তিনি।
তামিম ইকবাল জানান, মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে প্রায় ২৭ হাজার বর্গফুটের আধুনিক শেড বা ক্যানোপি স্থাপন করা হবে। পাশাপাশি পরিবেশ রক্ষা ও বিদ্যুৎ সাশ্রয়ে স্টেডিয়ামের ছাদে সোলার প্যানেল বসানোর প্রাথমিক পরিকল্পনাও করছে বোর্ড। এর বিনিয়োগ ও ভবিষ্যৎ রিটার্ন নিয়ে কারিগরি যাচাই-বাছাই চলছে বলে জানান তিনি।
তামিম ইকবাল জানান, ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) কাউন্টি ক্রিকেটের আদলে প্রতিটি দলের জন্য ‘ফার্স্ট ও সেকেন্ড ইলেভেন’ দল গঠন করা হবে। এতে আরও প্রায় ২০০ ক্রিকেটার নিয়মিত খেলার সুযোগ পাবেন। ৩ দিনের এই ম্যাচগুলো ইনজুরি থেকে ফেরা এবং পাইপলাইনের ক্রিকেটারদের দক্ষতা যাচাইয়ে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটের জনপ্রিয়তা ও প্রসার বাড়াতে আবারও ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতি চালু করার পরিকল্পনা রয়েছে। এর ফলে বরিশাল, খুলনা ও রাজশাহীর মতো বিভাগীয় শহরের দর্শকরা নিজেদের মাঠে খেলা দেখার সুযোগ পাবেন।
বিসিবির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত ও গতিশীল করার তাগিদ দিয়ে তামিম ইকবাল বলেন, ‘আমরা এমন স্থায়ী সিস্টেম তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে যারাই নেতৃত্বে আসুক, ক্রিকেটের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে।’

আগস্টে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের ইনজুরির কারণে প্রায় এক বছর পর দলে ফিরেছেন জাকের আলী অনিক।
৬ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপ ও গোল্ডেন বলজয়ী স্প্যানিশ তারকা রদ্রি এর্নান্দেসকে দলে ভেড়াতে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে দলবদল বাজারে নতুন লড়াই শুরু হয়েছে। স্প্যানিশ মিডিয়া ও আরএমসি স্পোর্টের সাংবাদিক ফাব্রিস হকিন্সের দাবি, সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে রদ্রির গোপন ও মৌখিক সমঝোতা প্রায় চূড়ান্ত।
৭ ঘণ্টা আগে
মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
২৫ জুলাই ২০২৬