স্ট্রিম প্রতিবেদক

‘রাজনৈতিকভাবে বিতর্কিত’ মাশরাফি, দুর্জয় ও সাকিবের যেকোনো ক্রিকেটীয় প্রয়োজনে পাশে থাকবেন বলে জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম 'স্পোর্টস্টার'কে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। সাকিব জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তা ও পারিপার্শ্বিক সমস্যার কারণে তিনি মাঠে ফিরতে পারছেন না। তবে এই বছরের শেষে পুনরায় জাতীয় দলে ফিরতে আশাবাদী।
তাঁর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তামিম ইকবাল বলেন, শুধু সাকিব নয়, মাশরাফি ও দুর্জয় একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা ক্রিকেটীয় যেকোনো প্রয়োজনে এই সাবেক তিন অধিনায়কের পাশে দাঁড়াব। তাঁরা নিজেদের সমস্যাগুলো সমাধান করে ফিরলে বোর্ড তাঁদের স্বাগত জানাবে।
গত দেড় বছর ধরে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নানা আলোচনা চলছে। সাকিব ওই সাক্ষাৎকারে জানান, তামিম বোর্ড অ্যাডহক কমিটির প্রধান হওয়ার পর তাঁর সঙ্গে এখনো কোনো আলাপ হয়নি। সাকিব আশা প্রকাশ করেন, আগামী কয়েক দিনের মধ্যে তামিমের সঙ্গে তার আলাপ হতে পারে এবং এই সংকটের সমাধান হতে পারে।

আগস্টে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের ইনজুরির কারণে প্রায় এক বছর পর দলে ফিরেছেন জাকের আলী অনিক।
৬ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপ ও গোল্ডেন বলজয়ী স্প্যানিশ তারকা রদ্রি এর্নান্দেসকে দলে ভেড়াতে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে দলবদল বাজারে নতুন লড়াই শুরু হয়েছে। স্প্যানিশ মিডিয়া ও আরএমসি স্পোর্টের সাংবাদিক ফাব্রিস হকিন্সের দাবি, সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে রদ্রির গোপন ও মৌখিক সমঝোতা প্রায় চূড়ান্ত।
৭ ঘণ্টা আগে
মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
২৫ জুলাই ২০২৬