স্ট্রিম প্রতিবেদক

দেশের শিল্পায়ন ও পর্যটন খাতের প্রসারে মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) এবং টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্কে জেটি নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বেজা কার্যালয়ে এক অনুষ্ঠানে নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বেজার নির্বাহী বোর্ডের সচিব ড. জুলিয়া মঈন এবং বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. সাইফুল ইসলাম।
চুক্তি অনুযায়ী, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে জেটি নির্মাণের জন্য ৬ দশমিক ১৮ একর এবং সাবরাং ট্যুরিজম পার্কে ৫ একর জমি নির্ধারণ করা হয়েছে। বিআইডব্লিউটিএর বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় এই জেটিসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ করা হবে। এই প্রকল্পে মিরসরাই, সন্দ্বীপ, সোনাদিয়া দ্বীপ এবং টেকনাফ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম যুক্ত রয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী, নির্মিত জেটির অর্জিত নিট মুনাফা বেজা ৪৫ শতাংশ এবং বিআইডব্লিউটিএ ৫৫ শতাংশ হারে পাবে। সাবরাং ট্যুরিজম পার্কে নির্মিত জেটি মূলত কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়া পর্যটকদের জন্য ব্যবহার করা হবে। এ ছাড়া এনএসইজেড এলাকায় বিনিয়োগকারীদের আধুনিক ও দীর্ঘমেয়াদি জেটি সুবিধা নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে এই স্থাপনা ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম বলেন, ‘বেজা ও বিআইডব্লিউটিএর এই চুক্তি একটি মাইলফলক। বিনিয়োগকারীদের সুবিধা নিশ্চিত করা এবং জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে স্বয়ংসম্পূর্ণ শিল্পাঞ্চলে রূপান্তর করতে এই জেটি ভূমিকা রাখবে।’
বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ বলেন, ‘পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সাবরাং ট্যুরিজম পার্কে জেটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সেখানে দৃষ্টিনন্দন পর্যটন অবকাঠামো গড়ে তোলার পথ সহজ হবে।’
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, ‘অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থাপনায় আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করব।’
অনুষ্ঠানে বেজা ও বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৪ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
১৮ ঘণ্টা আগে
গ্যাস সংকটে গৃহিণীরা চুলা জ্বালতে পারছেন না। গত কয়েক সপ্তাহ ধরে রাত জেগে রান্না সারছেন। এদিকে, নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। টানা বর্ষণ ও বন্যার প্রভাবে সরবরাহ সংকটে ক্রেতার নাভিশ্বাস। ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি।
১৮ ঘণ্টা আগে