স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট), ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জাবির ওয়েবসাইটে এ তিন ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।
সংশ্লিষ্ট ইউনিটের ডিনদের কাছ থেকে জানা যায়, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২৬টি আসনের বিপরীতে মোট আবেদন পড়ে ২০ হাজার ৫৮৩টি। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৭ হাজার ৭৩৪ জন। উপস্থিতির হার ৮৬ দশমিক ১৬ শতাংশ। পাসকৃত পরিক্ষার্থীর সংখ্যা দুই হাজার ৪৪৭ জন। পাসের হার ১৩ দশমিক ৮০ শতাংশ।
কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ, তূলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটভুক্ত ‘সি’ ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে মোট আবেদন পড়ে ৪৭ হাজার ৪৯৭টি। পরীক্ষায় অংশ নেন ৪০ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৮৬ দশমিক ২২ শতাংশ। এই ইউনিটে পাস করেছেন ৪ হাজার ২০৭ জন পরিক্ষার্থী। পাসের হার ১০ দশমিক ২৭ শতাংশ।
অন্যদিকে, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে ১১ হাজার ৬১২টি আবেদন জমা পড়ে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৫০ শতাংশ পাস করেছে বলে জানিয়েছেন অনুষদটির ডিন সহযোগী অধ্যাপক আবু সায়েফ মো. মুনতাকিমুল বারি।
ফলাফলের বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শামছুল আলম বলেন, ‘বি ইউনিটে অন্যান্যবার মোট আসনের ১০ গুণ ফল প্রকাশ করা হয়। তবে এ বছর পাসের হার কম থাকায় ১০গুণ প্রকাশ করা সম্ভব হয়নি। এছাড়া পরীক্ষায় ওএমআর শিটে অসঙ্গতি থাকায় ৪৮ জনের উত্তরপত্র বাতিল করা হয়েছে।’
কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ‘এ বছর পাসের হার কম। অন্যবার পাস নম্বর ছিল ৩২। এবছর তা বাড়িয়ে ৩৬ করা হয়েছে। ফলে পাসের হার গতবারের চেয়ে কম।’

.png)

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ক্লাব এনভায়রনমেন্টাল ট্রেইলব্লেজার্স আয়োজিত ‘বিয়ন্ড দ্য বিন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
২১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে কয়েক ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে দাবি করে রেল কর্তৃপক্ষ।
২৩ জুলাই ২০২৬
বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ জুলাই ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অটোরিকশা নিবন্ধনে নির্ধারিত ফির বাইরে ১০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া অডিওতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর মনির হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
২২ জুলাই ২০২৬