স্ট্রিম সংবাদদাতা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই আবাসিক হলে ইন্টারনেট সংযোগের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অবস্থান নিয়ে তারা চামচ দিয়ে থালা ও বাটি বাজান। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনকারী রসায়ন বিভাগের শিক্ষার্থী জাহিদ হোসেন বলেন, আমরা প্রশাসনকে অনেকবার জানিয়েছি। রাউটার দিতে চেয়েও দেয়নি। ইন্টারনেট সংযোগ না থাকায় আমাদের শিক্ষামূলক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী বলেন, দীর্ঘদিন ধরে আমরা ইন্টারনেট নিয়ে দুর্ভোগ পোহাচ্ছি। প্রশাসন মুখে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বললেও তা করছে না। আমরা ক্যাম্পাসে স্টার লিংক স্থাপনের দাবি জানিয়েছি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের শাখা প্রধান নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বেলাল হোসেন জানান, এখন অনেক রাত, তাঁর পক্ষে কিছু করা সম্ভব নয়। সোমবার দিনের বেলায় বিষয়টি দেখবেন তারা।

.png)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের মুখে পোস্টার থেকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের ছবি মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
১৭ ঘণ্টা আগে
দেশে আরও চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১ আগস্ট) ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
০১ আগস্ট ২০২৬
অধ্যাপক সাদেকা হালিমসহ তিন শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরও চার শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
৩০ জুলাই ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে হত্যাচেষ্টা মামলার আবেদন করা হয়েছে। তবে আদালত মামলাটি আমলে না নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দিয়েছেন।
৩০ জুলাই ২০২৬