স্ট্রিম প্রতিবেদক

বছরের প্রথম দিনের লক্ষ্যমাত্রা থাকলেও পাঁচ সপ্তাহ পর ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক সরবরাহ নিশ্চিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিটিবি জানিয়েছে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও বাঁধাই সম্পন্ন করে গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে শতভাগ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বছরের প্রথম দিন প্রাথমিকের সব বই পৌঁছালেও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আংশিক বই নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে হয়েছিল।
এনসিটিবির তথ্য অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে সর্বমোট ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪টি পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক ও ইবতেদায়ী স্তরের ১১ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৪৬১টি এবং মাধ্যমিক স্তরের ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩টি বই রয়েছে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে ৬ হাজার ২৬টি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষায় ১ লাখ ৮৫ হাজার ৭১৫টি বই বিতরণ করা হয়েছে।
বোর্ড দাবি করেছে, গত পাঁচ বছরের তুলনায় এবারই সবচেয়ে দ্রুততম সময়ে শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত শতভাগ বই সরবরাহ নিশ্চিত করতে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত সময় লেগেছিল। এর আগে পাঠ্যপুস্তকের সংকট কাটাতে গত ২৮ ডিসেম্বর ৬৪৭টি পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ বা সফটকপিও প্রকাশ করেছিল এনসিটিবি।

.png)

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ক্লাব এনভায়রনমেন্টাল ট্রেইলব্লেজার্স আয়োজিত ‘বিয়ন্ড দ্য বিন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
১৮ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে কয়েক ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে দাবি করে রেল কর্তৃপক্ষ।
২৩ জুলাই ২০২৬
বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ জুলাই ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অটোরিকশা নিবন্ধনে নির্ধারিত ফির বাইরে ১০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া অডিওতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর মনির হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
২২ জুলাই ২০২৬