স্ট্রিম প্রতিবেদক

২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব পাঠ্যবই আগামী রোববার থেকে অনলাইনে পাওয়া যাবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) তাদের ওয়েবসাইটে ৬৪৭টি বইয়ের পিডিএফ সংস্করণ প্রকাশ করবে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) এনসিটিবির জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীরা বছর শুরুর আগেই এনসিটিবির ওয়েবসাইট (www.nctb.gov.bd) থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমের বইগুলো পড়তে পারবে।
রোববার অনলাইন সংস্করণ আপলোড সংক্রান্ত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত থাকবেন।
আগামী ১ জানুয়ারি নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। সেদিনই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়ার কথা রয়েছে। এনসিটিবি সূত্র জানায়, প্রাথমিকের বই ছাপানো শেষে বিতরণের জন্য বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।
তবে মাধ্যমিক স্তরের সব বই এখনো ছাপানো সম্ভব হয়নি। ফলে বছরের শুরুতেই মাধ্যমিকের শিক্ষার্থীরা সব বই হাতে পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

.png)

দেশের ১৩ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ ১৯ শীর্ষ পদে রদবদল করেছে সরকার। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
১৫ ঘণ্টা আগে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
ভারী বৃষ্টিতে সৃষ্টি বন্যাসহ বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের বন্ধ পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ৯টায় একইসঙ্গে দেশের অন্য ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা হচ্ছে।
২৭ জুলাই ২০২৬