
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী পদের লিখিত পরীক্ষা শুরুর ঘণ্টা ২ আগে স্থগিত করা হয়েছে। প্রায় ৯ বছর আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ পরীক্ষা হওয়ার কথা ছিল।
আজ শুক্রবার দুপুরের দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাসুদ হোসেন এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানান। ‘অনিবার্য কারণে’ পরীক্ষা স্থগিতের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এ নিয়ে ক্ষোভ জানিয়ে একাধিক পরীক্ষার্থী জানান, আজ বেলা ৩টায় পরীক্ষা শুরু হয়ে ৪টা ২০ মিনিট পর্যন্ত চলার কথা ছিল। পরীক্ষায় অংশ নিতে অনেকেই কেন্দ্রে চলে আসেন। এরপর জানতে পারেন পরীক্ষা স্থগিত হয়েছে।
হিসাব সহকারীর ২৪৬টি পদের বিপরীতে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৬ সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে পরীক্ষার তারিখ আর দেওয়া হয়নি। এরপর চলতি বছরে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জাহাঙ্গীর হোসেন নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘৯ বছর পরে পরীক্ষার তারিখ দিয়ে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে একটি নোটিশ দিয়ে পরীক্ষা বাতিল করে সারা দেশের বেকার পরীক্ষার্থীদের সাথে তামাশা করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামানের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হয়। তবে তিনি রিসিভ করেননি।
.png)

আমার একজন প্রিয় শিক্ষার্থী আতিক আমাকে ফোন করেছিল। তাঁর পরিচিত এক তরুণ চীনা ভাষা শিখতে চায়। কোথায় শেখা যায়, কীভাবে শুরু করা উচিত—এসব নিয়ে আমাদের কথা হচ্ছিল। তবে ফোনালাপটি আমার কাছে অন্য একটি কারণে মনে রাখার মতো হয়ে আছে। কথার একপর্যায়ে আতিক নিজের জীবনের পরিবর্তনের কথা বলছিল। তার কণ্ঠে ছিল কৃতজ্ঞতা
০২ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও পদায়নের অভিযোগ উঠেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার জুড়ে দেওয়া ‘মনগড়া’ শর্তে এমন সব বিদ্যালয় থেকে শিক্ষক সরানো হয়েছে, যেখানে আগে থেকেই শিক্ষক সংকট ছিল। একই সঙ্গে কয়েকটি বিদ্যালয়
০১ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতনও নতুন পে-স্কেলে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানান।
০১ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক পদত্যাগ করেছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি।
০১ সেপ্টেম্বর ২০২৬