তথ্যসূত্র:

হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্রাম্পের হুমকির ভাষা ভয়াবহ আকার নিয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, আজ রাতেই ইরানের ‘পুরো সভ্যতা’ ধ্বংস হয়ে যেতে পারে।
ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, ‘আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস যাবে। আমি চাই না এমনটা ঘটুক। কিন্তু সম্ভবত এটাই হবে।’
তিনি আরও লেখেন, ‘কী হবে আজ রাতেই তা জানতে পারব। বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর আজ অবসান ঘটবে। ঈশ্বর ইরানের মহান জনগণকে আশীর্বাদ করুন!’
ট্রাম্পের এই হুমকির বিষয়ে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক হাসান আহমাদিয়ান আল জাজিরাকে বলেছেন, ‘তাঁর (ট্রাম্পের) গলার স্বর দিন দিন আরও কঠোর হচ্ছে। আমার কাছে মনে হয় তিনি নিজেই এখন বড় ধরনের বিপদে আছেন। ট্রাম্প চাইছেন হুমকি দিয়ে ইরানিদের ভীতসন্ত্রস্ত করতে। ট্রাম্প চাচ্ছেন ভয়ের মুখে যেন ইরানিরা তাদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়।’
ট্রাম্পের আগের আলটিমেটাম অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি উন্মুক্ত করে শান্তি চুক্তিতে না পৌঁছায়, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের সামরিক ধ্বংসযজ্ঞ চালানো হবে।

.png)

যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব কমে যাওয়ায় বাংলাদেশের জনমত চীনের পক্ষে স্পষ্টভাবে ঝুঁকেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির ২০২৪ ও ২০২৬ সালের বৈশ্বিক জনমত জরিপের তুলনামূলক বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
৬ ঘণ্টা আগে
পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
১১ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
১১ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
১৬ ঘণ্টা আগে