স্ট্রিম ডেস্ক

কূটনৈতিক আলোচনায় দ্বন্দ্ব মেটানোর কথা বলা হলেও ইরানে হামলা চালাতে সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম সিএনএন ও সিবিএস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে, তারা আগামী শনি অথবা রোববার ইরানে হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, হামলার সব প্রস্তুতি শেষ হলেও প্রেসিডেন্ট ট্রাম্প এখনও চূড়ান্ত নির্দেশ দেননি। তবে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার সাংবাদিকদের বলেন, ‘ইরানের বিরুদ্ধে হামলা চালানোর অনেক যুক্তি ও কারণ থাকলেও, কূটনীতিই সব সময় আমাদের প্রথম পছন্দ।’ ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তি করাই ইরানের জন্য বুদ্ধিমানের কাজ হবে বলে সতর্কও করেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতি দ্রুত বাড়াচ্ছে। উপগ্রহ চিত্রে দেখা গেছে, প্রায় ৮০টি যুদ্ধবিমানসহ বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ রোববার ইরানি উপকূল থেকে মাত্র ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এ ছাড়া দ্বিতীয় রণতরি ‘ইউএসএস জেরাল্ড ফোর্ডও এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।
সিবিএস জানিয়েছে, ইরান পাল্টা হামলা চালালে ক্ষয়ক্ষতির আশঙ্কায় পেন্টাগন ইতোমধ্যেই কাতার ও কুয়েতের ঘাঁটিগুলো থেকে কিছু মার্কিন সেনাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
এদিকে মার্কিন হুমকির জবাবে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বলেন, ‘কোনো দেশই ইরানকে তার শান্তিপূর্ণ পরমাণু সমৃদ্ধকরণের অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।’ তিনি দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) নিয়ম মেনেই চলছে এবং পরমাণু জ্বালানি উৎপাদন তাদের অবিচ্ছেদ্য অধিকার।
এর আগে মঙ্গলবার জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হলেও হোয়াইট হাউস জানায়, দু’পক্ষের অবস্থানে এখনও ‘বিশাল ব্যবধান’ রয়ে গেছে। পরিস্থিতি পর্যালোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গেছে।
গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়ে গেছে বলে ট্রাম্প দাবি করেন। তবে গোয়েন্দা তথ্য বলছে, ক্ষতির পরিমাণ সামান্য এবং ইরান আবারও তাদের কার্যক্রম জোরদার করেছে। এ ছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবস্থার ওপর চোখ পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আধুনিকায়নও বন্ধ করতে চায় দেশ দুটি।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৬ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে