স্ট্রিম ডেস্ক

এপস্টিন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ব্রিটিশ রাজপরিবারের সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, যৌন অপরাধী জেফরি সঙ্গে সম্পর্কের জেরে তিনি সরকারি দায়িত্বে অসদাচরণ করেছিলেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অ্যান্ড্রুকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে আধুনিক ব্রিটেনের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ক্ষমতাসীন রাজার ভাই গ্রেপ্তার হলেন। টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, নরফোক থেকে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ প্রথা অনুযায়ী পুলিশ নাম প্রকাশ না করলেও ঘটনাপ্রবাহ নিশ্চিত করে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি অ্যান্ড্রুই।
৬৬ বছর বয়সী অ্যান্ড্রু সম্প্রতি উইন্ডসর ক্যাসেলের বাসা থেকে উচ্ছেদ হওয়ার পর নরফোকে রাজা তৃতীয় চার্লসের এস্টেটে থাকছিলেন।
পুলিশ তদন্ত করে দেখছে, ২০১০ সালে ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালনকালে অ্যান্ড্রু গোপনীয় বাণিজ্য প্রতিবেদন এপস্টিনকে পাঠিয়েছিলেন কিনা।
গত মাসে মার্কিন বিচার বিভাগ এপস্টিন তদন্তের লাখ লাখ নথিপত্র প্রকাশ করার পর তাদের দুজনের যোগাযোগের বিষয়টি সামনে আসে। সহকারী চিফ কনস্টেবল অলিভার রাইট জানিয়েছেন, অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর তারা আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছেন। ভাইয়ের গ্রেপ্তারের পর রাজা তৃতীয় চার্লস এক বিবৃতিতে বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই: তদন্তের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে আর কোনো মন্তব্য করা আমার পক্ষে সমীচীন হবে না।’
বিশেষজ্ঞরা এই গ্রেপ্তারকে আধুনিক রাজপরিবারের কোনো সদস্যের জন্য ‘সবচেয়ে বড় পতন’ হিসেবে অভিহিত করেছেন। পুলিশিং ভাষ্যকার ড্যানি শ বিবিসিকে জানিয়েছেন, গ্রেপ্তারের পর অ্যান্ড্রুকে সাধারণ কয়েদিদের মতোই একটি বিছানা ও টয়লেটযুক্ত সেলে রাখা হবে এবং তিনি কোনো বিশেষ সুবিধা পাবেন না। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সর্বোচ্চ ৯৬ ঘণ্টা পর্যন্ত আটকে রাখা হতে পারে।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৪ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৪ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৬ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৬ ঘণ্টা আগে