স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা জুনের শেষে একটি ‘চূড়ান্ত সিদ্ধান্তে’ পৌঁছাতে পারে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। খবর আল জাজিরার।
সোমবার (৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। একটি সমাধানে পৌঁছাতে মতামত বিনিময় চলছে। আমরা এখনো চূড়ান্ত কোনো নথি পাইনি। তবে সেটি পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
চলতি মাসে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব কিনা—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, আমরা তেমনই আশা করছি। আমরা সেটাই আশা করি।
ইরানের এই রাষ্ট্রদূত আরও বলেন, যুদ্ধবিরতিটি ছিল সর্বাত্মক এবং এটি পুরো অঞ্চলের জন্য প্রযোজ্য। এর আওতায় লেবাননও রয়েছে। তবে ইসরায়েল এই অবস্থান মানতে রাজি নয়।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে হামলা চালানো থেকে সরে এলেও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অভিযান চলবে।

.png)

ইরানের দক্ষিণাঞ্চলে বুধবার (১৫ জুলাই) মার্কিন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। একই দিনে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সামরিক ব্যারাকে ক্ষেপণাস্ত্র হামলায় সাত সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী।
১ ঘণ্টা আগে
ইরানের তেল রপ্তানির সঙ্গে জড়িত একটি নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তেল ব্যবসায়ী মোহাম্মদ হোসেইন শামখানির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫০টির বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে এ নিষেধাজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
ইরাকে অবস্থানরত সব মার্কিন সেনা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এ তথ্য জানিয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত আল-জাইদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর এ ঘোষণা এলো।
৫ ঘণ্টা আগে
তিনি নিজে হামলা বন্ধের নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চলবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আলোচনায় না বসলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে