স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানের ‘গজব লিল–হক’ অভিযানে ২৭৩ যোদ্ধার মৃত্যুর পর এই আহ্বান জানালেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। খবর বিবিসির।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ বলেন, ‘আমরা সব সময় শান্তিপূর্ণ সমাধানে জোর দিয়েছি। এখনো আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান চাই।’
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, বিমান হামলায় এখন পর্যন্ত ২৭৪ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। অভিযানে চার শতাধিক আহত হয়েছেন। ১৭টি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি তালেবানের ৭৩টি সামরিক চৌকি ধ্বংসের দাবি করেছে পাকিস্তান।
জাবিউল্লাহ মুজাহিদের অভিযোগ, সংঘাতময় পরিস্থিতি তৈরির জন্য পাকিস্তান তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে আফগানিস্তানের ওপর চাপিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার রাতে ‘অপারেশন গজব লিল–হক’ নামে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে পাকিস্তান। এর আগে কয়েকদিন ধরে দুদেশের মধ্যে বিচ্ছিন্নভাবে পাল্টাপাল্টি হামলা চলছিল। পাকিস্তানের এ অভিযান শুরুর পর দেশটির সীমান্তবর্তী এলাকায় পাল্টা হামলা চালায় আফগানিস্তান।
দুই দেশের যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংঘাত চলাকালে উভয়পক্ষকেই বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
এদিকে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধে আলোচনার আহ্বান জানিয়েছে চীন, মালয়েশিয়া, তুরস্ক, কাতার, সৌদি আরব, ইরাক, রাশিয়া, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে, নিজস্ব মাধ্যমগুলো ব্যবহার করে মধ্যস্থতার জন্য তারা কাজ করছে। চলমান উত্তেজনা প্রশমন ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বেইজিং সক্রিয় ভূমিকা পালনে প্রস্তুত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
২ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
২ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৪ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৪ ঘণ্টা আগে