স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের ক্রমাগত হামলায় লেবাননে মৃত্যুর মিছিল থামছেই না। শনিবার দেশটিতে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন একজন বিগ্রেডিয়ার জেনারেলসহ অন্তত ১২ জন। অথচ কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেশ দুটি শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। খবর আল-জাজিরার।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, খারদালি-নাবাতিয়াহ সড়কে একটি সামরিক যানের ওপর ইসরায়েলি বিমান হামলায় সালাম ব্রিগেডিয়ার জেনারেল ওয়াসাম সাব্রা, ক্যাপ্টেন এলি খুরি ও সৈনিক হুসেইন ঘোজাল প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলাটি একটি ‘সক্রিয় যুদ্ধ অঞ্চলে’ চালানো হয়েছিল এবং ‘যুদ্ধ অঞ্চলে যেকোনো ধরনের চলাচলের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা প্রয়োজন’। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে।
তবে লেবানন সেনাবাহিনী বলেছে, ‘পরিকল্পিত এবং নৃশংস ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রাখার উদ্দেশ্য হলো একটি সমাধানে পৌঁছানোর সব চেষ্টাকে নস্যাৎ করা।’
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তীব্র নিন্দা জানিয়ে একে ‘লেবাননের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও নিয়মনীতির চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। আর প্রধানমন্ত্রী নওয়াফ সালাম একে ‘একটি জঘন্য অপরাধ এবং লেবানন ও সব লেবানিজ জনগণের ওপর একটি আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন।
এদিকে শনিবার লেবাননের সেনাপ্রধান জেনারেল রুডলফ হাইকাল পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের সঙ্গে আলোচনা করতে দেশটিতে গেছেন। হাইকালের সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বন্ধে পাকিস্তান মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যেখানে লেবাননে ইসরায়েলি হামলা একটি অন্যতম বাধা হিসেবে রয়ে গেছে।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৩৬ মিনিট আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৩ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৩ ঘণ্টা আগে