স্ট্রিম ডেস্ক

দক্ষিণ লেবাননের একটি গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনীর উত্তরাঞ্চলীয় প্রধান মেজর জেনারেল রাফি মিলোর গাড়িতে হিজবুল্লাহর এফপিভি ড্রোন আঘাত হেনেছে।
বৃহস্পতিবার (৪ জুন) ইসরায়েলি গণমাধ্যম ‘কান’ সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, জেনারেল রাফি মিলো গাড়ি থেকে নামার ঠিক পরপরই এই হামলা চালানো হয়। হামলায় গাড়ি বিধ্বস্ত হলেও জেনারেল মিলো ও তার এক সহকারী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, মেজর জেনারেল রাফি মিলো অন্যান্য সেনা কর্মকর্তা ও যোদ্ধাদের নিয়ে দক্ষিণ লেবাননের একটি গ্রামে মাঠপর্যায়ে পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে গাড়ি থেকে নামার কয়েক মুহূর্তের মধ্যেই একটি কামিকাজে বা বিস্ফোরক ড্রোন সরাসরি তার গাড়িতে আঘাত হানে।
সামরিক বিশ্লেষকদের মতে, এই হামলা হিজবুল্লাহর পরিকল্পিত কৌশলের অংশ। গত সপ্তাহে ইসরায়েলি থিংক ট্যাংক ‘অমিত ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড ইন্টেলিজেন্স’-এর গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে ড্রোন ও ইউএভি দিয়ে ইসরায়েলি কমান্ডারদের গতিবিধি নজর রাখছে। তাদের উদ্দেশ্য হলো ড্রোন ও সমন্বিত আক্রমণে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে দেওয়া।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
২ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
২ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৪ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৪ ঘণ্টা আগে