স্ট্রিম ডেস্ক

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার (৩০ মার্চ) কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। গত বছর তাঁর সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
সোমবার বিক্ষোভকারীরা ভস্মীভূত হওয়া পুরোনো সংসদ ভবনের কাছে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। তাঁরা ‘কেপি অলির মুক্তি চাই’ এবং ‘কমিশনের অবৈধ রিপোর্ট মানি না’ বলে স্লোগান দেন। সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে।
গত ২৮ মার্চ (শনিবার) ভোরে ৭৪ বছর বয়সী অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাককে তাঁদের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, এর মাত্র এক দিন আগে নেপালের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বালেন্দ্র শাহ।
অসুস্থতার কারণে রোববার (২৯ মার্চ) হাসপাতাল থেকে ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজিরা দেন অলি। আদালত তাঁর রিমান্ড আরও পাঁচ দিন বাড়ানোর আদেশ দিয়েছেন। অলির আইনজীবীরা ইতিমধ্যে তাঁর মুক্তির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে রিট দাখিল করেছেন।
সেপ্টেম্বরের গণঅভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৭৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছিলেন। সম্প্রতি একটি তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে চারবারের সাবেক প্রধানমন্ত্রী অলি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। কমিশনের মতে, বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলি চালানো বন্ধ করতে না পারা ‘ফৌজদারি অবহেলা’র শামিল।
অলি ও রমেশ লেখাক উভয়েই সহিংসতার দায় অস্বীকার করেছেন। তবে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সহিংসতার কথা জানতাম না’ বলে তাঁরা যে দাবি করেছেন, তা দায়িত্ব এড়ানোর অপচেষ্টা মাত্র। অলির পাশাপাশি সাবেক জ্বালানি মন্ত্রী দীপক খড়কাকেও অর্থপাচারের অভিযোগে রোববার আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
২৫ মিনিট আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৪১ মিনিট আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
২ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
২ ঘণ্টা আগে