স্ট্রিম ডেস্ক

পাকিস্তান-ভারতের যুদ্ধ বন্ধে নিজের ভূমিকার কথা আবারও জাহির করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তাঁর মধ্যস্থতায়ই পারমাণবিক শক্তিধর দেশ দুটি যুদ্ধে বন্ধে সম্মত হয়। যুদ্ধ থামাতে তিনি ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক খবরে এমনটাই বলা হয়েছে।
খবরে বলা হয়, গাজা পুনর্গঠনসংক্রান্ত শান্তি পর্ষদের এক কর্মসূচিতে বক্তব্যে ট্রাম্প জানান, পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশকে বলা হয়েছিল তারা যদি যুদ্ধ বন্ধ না করে তবে তাদের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তারপরই দুই দেশ যুদ্ধ বন্ধে রাজি হয়।
গত বছরের মে মাসের ওই যুদ্ধে নিজের মধ্যস্থতাকারীর ভূমিকার কথা উল্লেখ করার পাশাপাশি তিনি আবারও দাবি করেছেন, ওই যুদ্ধে ১১টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়।
যদিও ভারত বরাবরই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে তৃতীয় পক্ষের ভূমিকার বিষয়টি অস্বীকার করে আসছে। এমনকি ট্রাম্পের দাবি করা যুদ্ধ বিমান ভূপাতিতের সংখ্যাও নয়াদিল্লির জন্য বিব্রতকর। ভারতের প্রতিরক্ষা প্রধানও সুনির্দিষ্ট করে ঠিক কতটি বিমান হারিয়েছে দেশটি তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। আবার কখনো বিমান ভূপাতিতের বিষয়টি অস্বীকারও করেনি দেশটি।
অন্যদিকে, ভারতের বিমানবাহিনী বলেছে, ওই যুদ্ধে আকাশ পথে চালানো অভিযানে কোনো পাইলট অংশ নেননি এবং কোনো পাইলট নিহতও হননি।
ট্রাম্প যখন শান্তি পর্ষদের কর্মসূচিতে বক্তব্য দিচ্ছিলেন, সেখানে বিশ্বের অন্যান্য নেতাদের পাশাপাশি পাকিস্তানের প্রধান শেহবাজ শরিফ উপস্থিত ছিলেন। এ সময় নিজের মধ্যস্থতার দক্ষতা নিয়ে শেহবাজকে বলতে বলেন ট্রাম্প। এতে বিব্রতরকর পরিস্থিতির মধ্যে পড়ে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
ট্রাম্প বলেন, 'পাকিস্তান ও ভারতের যুদ্ধটা ছিল বড় একটি যুদ্ধ। পাকিস্তান ও ভারতকে ধন্যবাদ। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলেছি। তিনি এই মুহূর্তে আমাদের দেখছেন।'
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'পাকিস্তান এবং ভারতের যুদ্ধটা বড় ছিল। আমি মনে করি আপনার (শেহবাজ শরিফ) বিষয়টি বলা উচিত। তিনি (শেহবাজ শরিফ) আমাদের চিফ অব স্টাফের সামনে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের সঙ্গে যুদ্ধ বন্ধ করে ২৫ মিলিয়ন মানুষের জীবন বাঁচিয়েছেন... সেই যুদ্ধের তীব্রতা বাড়ছিল... বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল।'
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পুনরায় বলেন, শেহবাজ শরিফ দাবি করেছেন নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে যুদ্ধ বিরতির চুক্তি করিয়ে ট্রাম্প '২৫ মিলিয়ন মানুষের' জীবন বাঁচিয়েছেন।
শেহবাজ শরিফকে উদ্দেশে করে ট্রাম্প বলেন, আপনি এই কথা বলেছেন। আমি বলি ২৫ মিলিয়ন মানুষের জীবন প্রকৃতপক্ষেই অনেক। তবে সত্যিই সেটি খুব সুন্দর ছিল।
এর আগে, ট্রাম্প দাবি করেছিলেন, যুদ্ধ বন্ধ করে তিনি ১০ মিলিয়ন মানুষের জীবন বাঁচিয়েছেন।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
২ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
২ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৪ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৪ ঘণ্টা আগে