তথ্যসূত্র:

নেপালের স্কুল ও বিশ্ববিদ্যালয়ে থেকে আগামী ৬০ দিনের মধ্যে রাজনৈতিক মদদপুষ্ট সকল ছাত্র সংগঠন বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন নতুন সরকার। দেশটির শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে গৃহীত ১০০ দফার প্রশাসনিক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের রাজনৈতিক লেজুড়বৃত্তির কারণে পড়াশোনার মান ব্যাহত হচ্ছিল। এই সংকট নিরসনে আগামী ৬০ দিনের মধ্যে বর্তমান রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সকল সাংগঠনিক কাঠামো উপড়ে ফেলা হবে। পরবর্তী ৩০ দিনের মধ্যে সম্পূর্ণ অরাজনৈতিক ও অন্তর্ভুক্তিমূলক ‘স্টুডেন্ট কাউন্সিল’ বা ‘ভয়েস অব স্টুডেন্টস’ কাঠামো প্রবর্তন করা হবে।
সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় একটি স্থায়ী ‘অ্যাকাডেমিক ক্যালেন্ডার’ নির্ধারণ করে দিয়েছে। এখন থেকে সকল বিশ্ববিদ্যালয়কে এই ক্যালেন্ডার অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে।
এছাড়া উচ্চশিক্ষার পথে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে এখন থেকে কোনো শিক্ষার্থীর স্নাতক (ব্যাচেলর) পড়াশোনার জন্য ‘নাগরিকত্ব সনদ’ প্রদর্শনের বাধ্যবাধকতা থাকবে না। বিশ্ববিদ্যালয়গুলোকে অবিলম্বে এই প্রক্রিয়া কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

.png)

ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
২ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
২ ঘণ্টা আগে
জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রা চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে