স্ট্রিম ডেস্ক

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল লেবাননে হত্যাযজ্ঞ চালিয়েছে। তাদের হামলায় এখন পর্যন্ত লেবাননে ২৫৪ জন নিহত হয়েছে। এই হত্যাযজ্ঞের জবাবে উত্তর ইসরায়েলে রকেট হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে হিজবুল্লাহ টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, মাতৃভূমি ও দেশের জনগণের ওপর ইসরায়েলি-যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা জবাব দিয়ে যাবে। খবর রয়টার্সের।
এর আগে বুধবার লেবাননে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মাত্র ১০ মিনিটের ব্যবধানে শতাধিক স্থানে বোমা হামলায় অন্তত ২৫৪ জন নিহত ও ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন। লেবাননের প্রতিরক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলাকে ‘নতুন গণহত্যা’ ও ‘বর্বরতা’ আখ্যা দিয় লেবাননের প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই বিপজ্জনক উসকানি আঞ্চলিক স্থিতিশীলতাকে পুরোপুরি ধূলিসাৎ করে দিতে পারে।
লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় রাজধানী বৈরুতে নিহত ৯২ ও আহত হয়েছেন ৭৪২ জন। বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়েহে ৬১ জন নিহত ও ২০০ জন আহত হয়েছেন। বালবেক অঞ্চলে ১৮ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলীয় হারমেল জেলায় ৯ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে ২৮ জন নিহত এবং ৫৯ জন আহত হয়েছেন। পার্বত্য অঞ্চল আলি জেলা এলাকায় ১৭ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। উপকূলীয় শহর সিদনে ১২ জন নিহত এবং ৫৬ জন আহত হয়েছেন। দক্ষিণ লেবাননের টায়ার শহরে ১৭ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
১ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৩ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৩ ঘণ্টা আগে