স্ট্রিম ডেস্ক

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। খবর বিবিসি
সোমবার (২৭ এপ্রিল) অ্যান্ড্রুজ এয়ার ফোর্স বেসে অবতরণের পর রাজা ও রানি হোয়াইট হাউসে যান। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রাজা চার্লসের বৈঠকের পাশাপাশি মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
ধারণা করা হচ্ছে, ওই ভাষণে চার্লস সাম্প্রতিক ইরান যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে তৈরি হওয়া টানাপোড়েন কমিয়ে সম্পর্ক নতুনভাবে জোরদারের আহ্বান জানাবেন।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এই সফর গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ওয়াশিংটন ডিসিতে দুই দিনের কর্মসূচি শেষে রাজদম্পতি নিউইয়র্ক, ভার্জিনিয়া এবং বারমুডা সফর করবেন।
২০০৭ সালের পর এই প্রথম কোনো ব্রিটিশ রাজার যুক্তরাষ্ট্র সফর। বিশ্লেষকদের মতে, এই সফরের মূল লক্ষ্য দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক ও ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।
উল্লেখ্য, ইরান ইস্যুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে। তবে ট্রাম্প মনে করছেন, রাজা চার্লসের এই সফর দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে।
এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাজা চার্লস একজন চমৎকার, সাহসী ও মহান মানুষ এবং তাঁর এই সফর দুই দেশের সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
১ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
২ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৩ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৩ ঘণ্টা আগে