হরমুজে মার্কিন নৌ-অবরোধে নেই যুক্তরাজ্য: স্টারমার

তথ্যসূত্র:
তথ্যসূত্র:
বিবিসি রেডিও ৫

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৯: ৩৩
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: এক্স থেকে নেওয়া
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: এক্স থেকে নেওয়া

হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধের পরিকল্পনাকে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, কোনো ধরনের চাপের মুখেই ব্রিটেন এই যুদ্ধে জড়াবে না এবং মার্কিন বাহিনীর নৌ-অবরোধ সমর্থন দেবে না।

সোমবার (১৩ এপ্রিল) বিবিসি রেডিও ৫ লাইভের সাক্ষাৎকারে স্টারমার বলেন, ‘প্রণালি পুরোপুরি খোলা রাখাই আমাদের প্রধান লক্ষ্য। তবে আমরা এই অবরোধকে সমর্থন করি না।’

ব্রিটেনের সামরিক সক্ষমতা সম্পর্কে স্টারমার বলেন, ওই অঞ্চলে তাঁদের মাইনসুইপার (মাইন পরিষ্কারকারী জাহাজ) মোতায়েন রয়েছে। যদিও কোনো গোপন সামরিক কৌশলের বিষয়ে কথা বলতে রাজি হননি, তবে স্টারমার নিশ্চিত করেছেন, ব্রিটেনের সামরিক শক্তি হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার লক্ষ্যেই কাজ করছে।

এদিকে, ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে হরমুজ প্রণালিতে পূর্ণমাত্রার নৌ-অবরোধ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশকারী বা সেখান থেকে বেরিয়ে আসা যেকোনো দেশের পতাকাবাহী জাহাজের ওপর এই অবরোধ কঠোরভাবে কার্যকর করা হবে। তবে যেসব জাহাজ ইরান ছাড়া অন্যান্য বন্দরের দিকে যাতায়াত করছে, তাদের চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত